সংবাদ

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৪৪ পিএম

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৮ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের তিনি নির্দেশ দেন। সভায় জাতীয় সংসদে সংসদ সদস্যদের কর্মপদ্ধতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর মিডিয়া উইং জানায়, সভায় নারী সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্যসমৃদ্ধ হতে হবে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। জাতীয় সংসদে বক্তব্য রাখার ক্ষেত্রে নারী এমপিদের সতর্ক দায়িত্বশীল হতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য সংসদ সদস্যদের সতর্ক থাকতে হবে। নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তৃণমূল পর্যায়ে দলের আদর্শ কর্মকা- তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রী দেশ দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন।

প্রধানমন্ত্রী সভায় বলেন, ‘১৭ বছর জনগণ এক ধরনের মানসিক যন্ত্রণায় ছিল, মানুষ কথা বলতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষ সব ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করছেন।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা না থাকায় কোন এলাকায় কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিমা রহমান সাংবাদিকদের তথ্য জানান। সেলিমা রহমান বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং বৈষম্য দূরীকরণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে নারী এমপিদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একজন রাজনৈতিক নেত্রী সংসদ সদস্য হিসেবে জনগণের কল্যাণে কাজ করাই সবার প্রধান দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নে অত্যন্ত আন্তরিক এবং সরকারের উদ্যোগ বাস্তবায়নে নারী সংসদ সদস্যরা সহযোগী হিসেবে কাজ করবেন।

সভা শেষে নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয়ভাবে তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৫০টি সংরক্ষিত আসনের ৩৬টি লাভ করেছে বিএনপি। এদিনের সভায় বিএনপি দলীয় ৩৬ জন নারী সংসদ সদস্য উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ১৭ জন বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীর রাজনৈতিক কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভী। এছাড়াও নারী সংসদ সদস্যদের মধ্যে শিরীন সুলতানা, বিলকিস ইসলাম, সুলতানা আহমেদ, শাম্মী আক্তার, নাদিয়া পাঠান পাপন, সানজিদা ইসলাম তুলি, সেলিনা সুলতানা নিশিতা, শওকত আরা আক্তার উর্মিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত