রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত করতে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিনে তিনি দেশের ক্রমবর্ধমান পানি সংকট মোকাবিলায়, বিশেষ করে ঢাকার চারপাশের নদীর পানি বিশুদ্ধকরণে ইউনিসেফের সহযোগিতা কামনা করেছেন।
সোমবার
(১৮ মে) সচিবালয়ে স্থানীয়
সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত পৃথক দুটি সভায়
মন্ত্রী এসব কথা বলেন।
সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি
কর্পোরেশন (ডিএসসিসি) এবং ঢাকা উত্তর
সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন
মন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের
জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন
এসব তথ্য নিশ্চিত করেছেন।
সভায়
মন্ত্রী বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে হলে জলাবদ্ধতা
নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ
নিতে হবে। পাশাপাশি নগরবাসীর
জন্য বিশুদ্ধ পানি সরবরাহ এবং
উন্নত ও আধুনিক পয়ঃনিষ্কাশন
ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট
সকলকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ
দেন তিনি।
চলমান
উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে এবং গুণগত মান
বজায় রেখে বাস্তবায়নের নির্দেশ
দিয়ে মন্ত্রী বলেন, ‘প্রকল্পের কাজ দ্রুত শেষ
করতে হবে, যাতে নগরবাসী
এর সুফল ভোগ করতে
পারে।’
এ সময় স্থানীয় সরকার
বিভাগের সচিব মোঃ শহীদুল
হাসান, ঢাকা দক্ষিণ সিটি
কর্পোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালামসহ
চলমান বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই
দিন ইউনিসেফের ‘চিফ অব ওয়াশ’
(ওয়াটার, সেনিটেশন এন্ড হাইজিন-ওয়াশ)
পিটার জর্জ এল মেস
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে
মন্ত্রী বাংলাদেশের পানি, পয়ঃনিষ্কাশন ও পল্লী উন্নয়ন
খাতে ইউনিসেফের অতীত ও চলমান
সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে রাজধানী ঢাকায়
পানি সংকট দিন দিন
প্রকট আকার ধারণ করছে।
এই সংকট সমাধানে বুড়িগঙ্গা,
তুরাগ ও শীতলক্ষ্যা নদীর
পানি বিশুদ্ধকরণের ওপর তিনি বিশেষ
গুরুত্বারোপ করেন।
দেশের
একটি বড় জনগোষ্ঠী এখনো
সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত উল্লেখ
করে মির্জা ফখরুল এই সমস্যা সমাধানে
ইউনিসেফের আরও জোরালো সহযোগিতা
কামনা করেন। তিনি সরকার ও
উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান।
জবাবে
ইউনিসেফ প্রতিনিধিদল বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে
সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয়
ব্যক্ত করে। তারা ভবিষ্যতেও
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় টেকসই ও কার্যকর সহযোগিতা
অব্যাহত রাখার আশ্বাস দেয়।
সাক্ষাৎকালে
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল
হাসান এবং পরিকল্পনা, পরিবীক্ষণ,
মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের
মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসানসহ
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন