ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী সাদিয়া ফারজানাকে (দিনা) ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৮ মে) বেলা পৌনে দুইটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনসিপি।
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাদিয়া ফারজানা এর আগে এনসিপির
ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। দলের কেন্দ্রীয় দপ্তর
সেলের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন
করছেন।
এই পদে দায়িত্ব পালন
করা সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের
১২ ঘণ্টা পর সাদিয়াকে দায়িত্ব
দিল বৈষম্যবিরোধীদের গড়া দলটি।
এনপিসি
ডানপন্থার দিকে ঝুঁকে পড়ছে,
এমন অভিযোগ তুলে রোববার (১৭
মে) বিকেলে এক ফেইসবুক পোস্টে
সর্দার আমিরুল ইসলাম লিখেছিলেন, “আমার পক্ষে দলের
সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব
হচ্ছে না।”
এরপর
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওইদিন মধ্যরাতে আমিরুল ইসলামকে বহিষ্কারের কথা জানায় এনসিপি।
এনসিপির
সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ
মাহমুদ সজীব ভুঁইয়া স্বাক্ষরিত
ওই বিজ্ঞপ্তিতে এনসিপি বলেছে, “ঢাকা মহানগর উত্তর
শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদে শূন্যতা সৃষ্টি
হওয়ায় এবং সংগঠনের কার্যক্রমের
ধারাবাহিকতা ও সুষ্ঠু পরিচালনার
স্বার্থে দলীয় সিদ্ধান্তে সাদিয়া
ফারজানাকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।”

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন