ঈদুল আজহা ঘিরে ঢালিউডে এবারও জমে উঠেছে সিনেমা মুক্তির লড়াই। তবে মুক্তির তালিকায় থাকা বেশির ভাগ সিনেমারই এখনো জোরালো প্রচারণা শুরু হয়নি। কোনো ছবির পোস্ট– প্রোডাকশনের কাজ চলছে, আবার কোনো ছবির শুটিংও এখনো পুরোপুরি শেষ হয়নি। ফলে শেষ পর্যন্ত কয়টি সিনেমা ঈদে মুক্তি পাবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রায় পাঁচ বছর
আগে শুরু হওয়া ‘মাসুদ রানা’ সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান
জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে, সিনেমাটি এবার ঈদেই মুক্তি পাবে। পরিচালক সৈকত নাসির
জানিয়েছেন, শুটিং শেষ হয়ে এখন পোস্ট– প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটিতে অভিনয় করেছেন
রাসেল রানা ও পূজা চেরী। অন্যদিকে বনলতা সেন সিনেমাটির মুক্তির ঘোষণা আগেই এলেও এখনো
দৃশ্যমান কোনো প্রচারণা নেই। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, হল ও শোর সময়সূচি
নিয়ে কিছু সিদ্ধান্ত বাকি থাকায় এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
সিনেমাটিতে অভিনয়
করেছেন মাসুমা রহমান নাবিলা ও খায়রুল বাসার। গত ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও পিছিয়ে
যাওয়া ‘পিনিক’ এবার ঈদে মুক্তি পাচ্ছে বলেই জানিয়েছেন পরিচালক জাহিদ জুয়েল। সিনেমাটিতে
জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। শিগগিরই গান, টিজার ও ট্রেলার প্রকাশের মাধ্যমে
প্রচারণা শুরু হবে। এদিকে বিদায় সিনেমাটির প্রায় ৯৭ শতাংশ শুটিং শেষ হলেও মুক্তি নিয়ে
রয়েছে সংশয়। প্রযোজক শাহরীন আক্তার জানিয়েছেন, ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে
সিদ্ধান্ত বদলাতে পারেন।
সিনেমাটিতে অভিনয়
করেছেন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘি ও ফারুক আহমেদ। একইভাবে মালিক সিনেমাটিও এখনো
অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পরিচালক সাইফ চন্দন জানান, পোস্ট প্রোডাকশনের কাজ গুছিয়ে নেওয়ার
পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সিনেমায় অভিনয় করেছেন
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। দুই বছর আগে সেন্সর সনদ পাওয়া নাকফুলের কাব্য অবশেষে
এবারের ঈদে মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন পরিচালক আলোক হাসান। সিনেমাটিতে আবারও
জুটি হয়েছেন আদর আজাদ ও পূজা চেরী। ‘রইদ’ দিয়ে চার বছর পর ফিরছেন মেজবাউর রহমান সুমন।
ইতিমধ্যে সিনেমাটির
পোস্টার, ট্রেলার ও গান দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর
নূর ইমরান ও নাজিফা তুষি। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘রকস্টার’। সিনেমাটিতে ভিন্ন লুকে
হাজির হয়েছেন শাকিব খান। টিজার ও পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে
রয়েছে সিনেমাটি।
পরিচালক আজমান রুশো
জানিয়েছেন, শুটিং শেষ হয়ে এখন সম্পাদনার কাজ চলছে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়
করেছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। সব মিলিয়ে, এখন পর্যন্ত প্রায় আটটি সিনেমা
ঈদুল আজহায় মুক্তির দৌড়ে রয়েছে। তবে শেষ মুহূর্তে পোস্ট প্রোডাকশন, সেন্সর ও হলসংক্রান্ত
নানা সমীকরণের কারণে এই তালিকায় পরিবর্তন আসতে পারে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন