দেশের জনপ্রিয় নাট্যাভিনেত্রী দীপা খন্দকার যেন অভিনয় জীবনের আরেকটি সোনালি সময় পার করছেন। ক্যারিয়ারের শুরুর সময়ের মতোই আবারও ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। পরিণত বয়সের গভীর ও শক্তিশালী চরিত্রগুলো এখন যেন একের পর এক তার কাছেই ধরা দিচ্ছে, আর দীপাও নিজেকে মেলে ধরছেন ভিন্নধর্মী ও অসাধারণ সব গল্পে।
তবে কাজের ক্ষেত্রে
এখন অনেক বেশি বেছে চলেন এই গুণী অভিনেত্রী। ভালো গল্প, মানসম্মত নির্মাণ এবং শক্তিশালী
চরিত্র— এই তিন বিষয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
দীপা খন্দকার জানান,
আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে তন্ময় সূর্য পরিচালিত তার অভিনীত সিনেমা ‘হাঙ্গর’। এছাড়াও
ঈদ উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউব প্ল্যাটফর্মের জন্য তিনি অভিনয় করেছেন বেশ
কয়েকটি নাটকে। এর মধ্যে রয়েছে আরিফ খানের ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’, মুহাম্মদ মোস্তফা
কামাল রাজের ‘তোমাদের গল্প-২’ এবং চয়নিকা চৌধুরীর ‘আবার হবে দেখা’।
বর্তমানে তিনি ব্যস্ত
আছেন ইমরোজ শাওন পরিচালিত নতুন ঈদের নাটক ‘স্টোরি অ্যাবাউট ইউ অ্যান্ড মি’-এর কাজ নিয়ে।
এরপর মীর সাব্বির ও মহিমদুল মহিমের আরও দুটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি।
সাম্প্রতিক সময়ে
নিজের অভিনীত নাটকগুলোর দর্শকপ্রিয়তা নিয়ে দীপা খন্দকার বলেন, “বিশেষ করে ‘এটা আমাদেরই
গল্প’ নাটকে ফুফু চরিত্রে অভিনয়ের জন্য আমি অবিশ্বাস্য রকম ভালোবাসা পেয়েছি। দেশ-বিদেশের
বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকে এত সাড়া পাবো, তা কখনো ভাবিনি। দর্শক একটি চরিত্রকে
এতটা ভালোবাসতে পারে, এটা নতুন করে উপলব্ধি করেছি।”
তিনি আরও বলেন,
“আগামী ঈদে ‘হাঙ্গর’ সিনেমাসহ আরও অনেক সুন্দর গল্পের নাটক প্রচারে আসবে। এখন পর্যন্ত
যত নাটকে অভিনয় করেছি, প্রতিটির গল্পই অসাধারণ। সহশিল্পী হিসেবে ফেরদৌসী মজুমদার আন্টি,
মামুনুর রশীদ ভাই ও আফজাল ভাইকে পাওয়া আমার জন্য অনেক বড় বিষয়। তারা প্রত্যেকেই অভিনয়ের
জীবন্ত পাঠশালা।”
নতুন নির্মাতাদের
প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে দীপা বলেন, তারা তাকে নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন বলেই তিনি
নতুন নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করার সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, গত ৮
মে অনুষ্ঠিত ‘বাইফা অ্যাওয়ার্ড’-এ ‘এটা আমাদেরই গল্প’ নাটকে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ
শ্রেষ্ঠত্বের সম্মাননা লাভ করেন দীপা খন্দকার।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন