সংবাদ

ঈদে আসছে শুভ-মিমের ‘মালিক’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:২৩ পিএম

ঈদে আসছে শুভ-মিমের ‘মালিক’

ঢাকাই সিনেমার দর্শকদের জন্য এবার ঈদুল আজহায় অপেক্ষা করছে এক বিশাল সারপ্রাইজ! বহু প্রতীক্ষিত সিনেমা ‘মালিক’ নিয়ে বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় জুটি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। চার বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে, তাই স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-এ শেষ হয়েছে সিনেমাটির বিশেষ আইটেম গান ‘গুলগুলি পিঠা’র শুটিং। বিশাল আয়োজনে নির্মিত এই গানে অংশ নিয়েছেন প্রায় দুই শতাধিক নৃত্যশিল্পী, যা ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়িয়ে দিয়েছে কৌতূহল।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম ও প্রতীক হাসান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান এবং কথা লিখেছেন লুৎফর হাসান। তবে গানটি নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চাননি নির্মাতা সাইফ চন্দন।

চার বছর আগে ‘সাপলুডু’ সিনেমায় শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল শুভ ও মিমকে। সেই জুটিকেই এবার আরও ভিন্ন ও শক্তিশালী রূপে দেখতে পাবেন দর্শকরা। বিশেষ করে এই সিনেমার জন্য বিদ্যা সিনহা মিম নিয়েছেন দেড় মাসের কঠোর প্রশিক্ষণ। অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্ট, অ্যাকশন কোরিওগ্রাফি এবং বডি ল্যাঙ্গুয়েজ নিয়েও করেছেন আলাদা প্রস্তুতি।

নির্মাতা সাইফ চন্দন জানিয়েছেন, সিনেমাটির শুটিং ও ডাবিংয়ের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। খুব শিগগিরই পোস্টার, গান ও ট্রেলার প্রকাশের মাধ্যমে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা।

মূলত এটি একটি অ্যাকশনধর্মী সিনেমা, যেখানে এলাকার আধিপত্য বিস্তার ও ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। অ্যাকশন, আবেগ, রোমাঞ্চ আর চমকে ভরপুর ‘মালিক’ হতে যাচ্ছে এই ঈদের অন্যতম বড় আকর্ষণ এমনটাই বিশ্বাস নির্মাতাদের। 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ঈদে আসছে শুভ-মিমের ‘মালিক’

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত