সংবাদ

চামড়া সংরক্ষণে বিশেষ সচেতনতামূলক কর্মশালা

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৪৬ পিএম

চামড়া সংরক্ষণে বিশেষ সচেতনতামূলক কর্মশালা
সাটুরিয়ায় চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালায় অতিথিরা। ছবি : সংবাদ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার গুণগত মান বজায় রাখা এবং সঠিক উপায়ে সংরক্ষণ নিশ্চিত করতে মানিকগঞ্জের সাটুরিয়ায় সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে সাটুরিয়া উপজেলা প্রশাসন।

‘যথানিয়মে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ প্রয়োগ’ শীর্ষক এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

কর্মশালায় বক্তারা কোরবানির পশু জবাইয়ের পর সঠিক নিয়মে চামড়া ছাড়ানো, দ্রুত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লবণ প্রয়োগ এবং চামড়া সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। দেশের অর্থনীতিতে চামড়া শিল্পের গুরুত্ব বিবেচনা করে স্থানীয় ইমাম, কসাই, মৌসুমি চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

চামড়া সংরক্ষণে বিশেষ সচেতনতামূলক কর্মশালা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার গুণগত মান বজায় রাখা এবং সঠিক উপায়ে সংরক্ষণ নিশ্চিত করতে মানিকগঞ্জের সাটুরিয়ায় সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে সাটুরিয়া উপজেলা প্রশাসন।

‘যথানিয়মে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ প্রয়োগ’ শীর্ষক এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

কর্মশালায় বক্তারা কোরবানির পশু জবাইয়ের পর সঠিক নিয়মে চামড়া ছাড়ানো, দ্রুত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লবণ প্রয়োগ এবং চামড়া সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। দেশের অর্থনীতিতে চামড়া শিল্পের গুরুত্ব বিবেচনা করে স্থানীয় ইমাম, কসাই, মৌসুমি চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনেরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত