ফুল, প্রেম, স্বপ্ন আর আবেগঘন পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। নাটকটিতে প্রথমবারের মতো রোমান্টিক জুটি হয়ে হাজির হচ্ছেন অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী কেয়া পায়েল।
জাগো এন্টারটেইনমেন্টের
প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পারভেজ ইমাম।
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, রোমান্টিক ট্র্যাজেডি ও পারিবারিক আবহে নির্মিত এই নাটকে
দর্শকদের জন্য থাকছে বেশ কিছু চমক।
গল্পে দেখা যাবে
সালমান নামের এক তরুণকে, যে একটি রাজবংশের শেষ উত্তরসূরি। বাবার রেখে যাওয়া ফুলের দোকানে
বসে সে বড় স্বপ্ন দেখে— একদিন বাংলা নাটকের সুপারস্টার হবে। ফুলের প্রতি তার রয়েছে
অন্যরকম ভালোবাসা।
একদিন অফিস থেকে
ফেরার পথে এক তরুণী ফুল কিনতে আসে তার দোকানে। আর প্রথম দেখাতেই সেই মেয়েটির প্রেমে
পড়ে যায় সালমান। সেই তরুণীর চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।
রাজধানীর উত্তরা
ও ৩০০ ফুট বনবিথি হাউসে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম
ফুয়াদ। নাটকটিতে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল ছাড়াও অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া,
ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদসহ আরও অনেকে।
বিশেষ একটি চরিত্রে
দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে, যা নাটকটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে
দিয়েছে।
এছাড়াও নাটকটিতে
রয়েছে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন,
সুর ও সংগীত পরিচালনা করেছেন কাওসার খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তি
সিথি।
ভালোবাসা, স্বপ্ন
আর আবেগের মিশেলে তৈরি ‘অবশেষে তুমি এলে’ নাটকটি মুক্তি পাচ্ছে জাগো এন্টারটেইনমেন্টের
ইউটিউব চ্যানেলে। এখন শুধু অপেক্ষা— দর্শকদের হৃদয়ে এই প্রেমের গল্প কতটা জায়গা করে
নেয়।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন