সংবাদ

স্বরাষ্ট্রে যোগদান করলেন ২৭তম বিসিএসের ৮ এএসপি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:২৮ পিএম

স্বরাষ্ট্রে যোগদান করলেন ২৭তম বিসিএসের ৮ এএসপি

অবশেষে দীর্ঘ আইনি লড়াই প্রশাসনিক প্রক্রিয়া শেষে কর্মজীবনে প্রবেশ করলেন ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রথম পর্যায়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ওই ১৩ জন কর্মকর্তার মধ্যে জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) গত ১৮ মে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের সেই যোগদানপত্র গ্রহণ করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ- শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা এক দাপ্তরিক আদেশে মঙ্গলবার (১৯ মে) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যোগদানকারী কর্মকর্তাদের চাকরি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। দীর্ঘ সময় পর এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী যোগদানকারী এই কর্মকর্তা হলেন: মো. আসাদুজ্জামান, মোহাম্মদ মহসীন মিয়া, মোহাম্মদ আহসান হাবিব, মো. আশরাফুল আলম, ভূধর চন্দ্র গাইন, শাহনেওয়াজ চৌধুরী, মোহাম্মদ ওমর ফারুক এবং গিয়াস উদ্দিন আহাম্মদ ভূঁইয়া।

আদেশে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো।

আইনি জটিলতা কাটিয়ে এই কর্মকর্তাদের যোগদানের বিষয়টি দেশের পুলিশ প্রশাসনে একটি ইতিবাচক সাড়া ফেলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ অধিদপ্তরের সমন্বয়ে এখন তাদের পরবর্তী পেশাগত প্রশিক্ষণ মাঠপর্যায়ের দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

স্বরাষ্ট্রে যোগদান করলেন ২৭তম বিসিএসের ৮ এএসপি

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত