সংবাদ

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০২:১৮ পিএম

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র শবে কদরের নির্ধারিত সরকারি ছুটির দিনেও দাফতরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে কাজ শুরু করেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ দুপুরে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিশেষ আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।

মন্ত্রিসভার বৈঠকের আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই আলোচনায় আবর্জনা পরিষ্কারে দেশীয় পদ্ধতিতে আধুনিক ‘ভ্যাকুয়াম’ তৈরির কারিগরি দিক নিয়ে কথা হওয়ার কথা রয়েছে। এরপর ‘কৃষক কার্ড’ কার্যক্রমের বর্তমান অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অপর একটি বৈঠকে বসবেন তিনি।

উল্লেখ্য, আজ পবিত্র শবে কদরের ছুটি এবং আগামীকাল বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে মঙ্গলবার থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাতদিনের ছুটি শুরু হয়েছে। তবে দেশজুড়ে ছুটির আমেজ থাকলেও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকিতে দাফতরিক কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

পবিত্র শবে কদরের নির্ধারিত সরকারি ছুটির দিনেও দাফতরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে উপস্থিত হয়ে কাজ শুরু করেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ দুপুরে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিশেষ আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।

মন্ত্রিসভার বৈঠকের আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই আলোচনায় আবর্জনা পরিষ্কারে দেশীয় পদ্ধতিতে আধুনিক ‘ভ্যাকুয়াম’ তৈরির কারিগরি দিক নিয়ে কথা হওয়ার কথা রয়েছে। এরপর ‘কৃষক কার্ড’ কার্যক্রমের বর্তমান অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অপর একটি বৈঠকে বসবেন তিনি।

উল্লেখ্য, আজ পবিত্র শবে কদরের ছুটি এবং আগামীকাল বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে মঙ্গলবার থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা সাতদিনের ছুটি শুরু হয়েছে। তবে দেশজুড়ে ছুটির আমেজ থাকলেও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকিতে দাফতরিক কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত