সংবাদ

কালবৈশাখীর ঝড়ে লাউয়াছড়ায় গাছ উপড়ে বিপত্তি

প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৩:৪২ পিএম

কালবৈশাখীর ঝড়ে লাউয়াছড়ায় গাছ উপড়ে বিপত্তি
কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক সচল করতে গাছ কাটছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিঃ সংবাদ

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ে সড়কের ওপর বিশাল আকৃতির একটি গাছ উপড়ে পড়েছিল। এতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে প্রায় ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি কেটে সরালে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মে) রাত তিনটার দিকে কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাছটি উপড়ে পড়ে। এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং দুই পাশে বেশ কিছু গাড়ি আটকে পড়ে।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৭ টার দিকে গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর ওই সড়কে আবার যান চলাচল শুরু হয়।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফয়েজ আহমেদ বলেন, কালবৈশাখী ঝড়ের তীব্রতায় গাছটি উপড়ে সড়কে পড়ে গিয়েছিল। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি কেটে রাস্তা পরিষ্কার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। বর্ষা ও কালবৈশাখীর মৌসুমে এই সড়কে প্রায়ই গাছ উপড়ে পড়ে যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। বনের ভেতরের ঝুঁকিপূর্ণ গাছগুলো আগে থেকেই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

কালবৈশাখীর ঝড়ে লাউয়াছড়ায় গাছ উপড়ে বিপত্তি

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ে সড়কের ওপর বিশাল আকৃতির একটি গাছ উপড়ে পড়েছিল। এতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে প্রায় ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি কেটে সরালে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মে) রাত তিনটার দিকে কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাছটি উপড়ে পড়ে। এতে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং দুই পাশে বেশ কিছু গাড়ি আটকে পড়ে।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৭ টার দিকে গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এরপর ওই সড়কে আবার যান চলাচল শুরু হয়।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফয়েজ আহমেদ বলেন, কালবৈশাখী ঝড়ের তীব্রতায় গাছটি উপড়ে সড়কে পড়ে গিয়েছিল। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি কেটে রাস্তা পরিষ্কার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। বর্ষা ও কালবৈশাখীর মৌসুমে এই সড়কে প্রায়ই গাছ উপড়ে পড়ে যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। বনের ভেতরের ঝুঁকিপূর্ণ গাছগুলো আগে থেকেই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত