ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সজিব (২৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের আলম মৎস্যঘাট-সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সজিব হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামছল হকের ছেলে। তিনি আলম ঘাট এলাকার জেলে হিসেবে পরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও মেঘনা নদীতে মাছ ধরতে যান সজিব। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা অন্য জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সজিবের পরিবারে এখন চলছে শোকের মাতম।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই সজিবের মৃত্যু হয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন