অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, স্পেন, ইন্দোনেশিয়া, তুরস্ক, পোল্যান্ড, স্লোভেনিয়া, যুক্তরাজ্যের পর এবার শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করছে মালয়েশিয়া।
মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছর বয়সের কম এমন কোনো শিশু-কিশোর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে আর অ্যাকাউন্ট খুলতে পারবে না।
দেশটিতে এ নিয়ম কার্যকর হতে শুরু করেছে সোমবার (১ জুন) থেকে। শিশুদের নিরাপদ রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সরকার। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়া সরকার বলছে, সামাজিক মাধ্যম সব সময় শিশুদের জন্য নিরাপদ নয়। এখানে অনেক সময় খারাপ কনটেন্ট, সাইবার বুলিং ও অতিরিক্ত আসক্তির ঝুঁকি থাকে। এসব ঝুঁকি থেকে শিশুদের দূরে রাখতেই ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বড় বড় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। কোনো অ্যাকাউন্ট ১৬ বছরের নিচে কারও বলে শনাক্ত হলে সেটি বন্ধ করে দেওয়া হবে। ব্যবহারকারীরা চাইলে তাদের ছবি, ভিডিও ও ব্যক্তিগত তথ্য ডাউনলোড করে রাখার জন্য এক মাস সময় পাবে। নিয়ম না মানলে কোম্পানিগুলোকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে।
মালয়েশিয়ার অনেক পরিবার এই সিদ্ধান্তকে ভালো বলছে। তাদের মতে, এতে শিশুরা বই পড়া, খেলাধুলা ও বাস্তব জীবনের কাজে বেশি মনোযোগ দিতে পারবে। অনেক অভিভাবক মনে করেন, সামাজিক মাধ্যম শিশুদের অনেক সময় অপ্রয়োজনীয় চাপ ও আসক্তির দিকে ঠেলে দেয়।
একজন অভিভাবক বলেন, ‘আমরা চাই আমাদের সন্তানরা নিরাপদে বড় হোক, ভুল কিছুর প্রভাব যেন তাদের ওপর না পড়ে।’
তবে সবাই একমত নন। কিছু পরিবার মনে করছে, সামাজিক মাধ্যম এখন কেবল বিনোদন নয়, এটি শেখারও জায়গা। তাদের মতে, ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিশুরা অনেক কিছু শিখতে পারে। তাই পুরোপুরি বন্ধ করে দেওয়া ঠিক নয়।
বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তের পেছনে ভালো উদ্দেশ্য আছে। কিন্তু এটি বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ অনেক সময় বয়স লুকিয়ে অ্যাকাউন্ট খোলা সম্ভব হতে পারে। আবার বয়স যাচাইয়ের জন্য ব্যক্তিগত তথ্য দিতে হলে গোপনীয়তার ঝুঁকিও তৈরি হতে পারে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন