বগুড়ার ধুনটে রাস্তার পাশের জঙ্গল থেকে এক দিন বয়সী একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়েছে। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাস্তার পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যান স্থানীয় এক ব্যক্তি। সেখানে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে পূর্ব গুয়াডহরী গ্রামের মিজানুর রহমান তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। খবরটি ছড়িয়ে পড়লে শিশুটিকে একনজর দেখতে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন