ঢাকার ধামরাইয়ে ফুটবল খেলার সময় বজ্রপাতে রাশেদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার গাঁওতারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাশেদুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রাশেদুল ইসলাম গাঁওতারা এলাকার আক্কাছ আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রি ছিল। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল মেজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সারা দিন রাজমিস্ত্রির কাজ শেষে বিকেলে বন্ধুদের সঙ্গে গাঁওতারা মাঠে ফুটবল খেলতে গিয়েছিল রাশেদুল। খেলা চলাকালে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে কাওয়ালীপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন