সংবাদ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির সহায়তা

সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৮:২৬ পিএম

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির সহায়তা
বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ। ছবি : সংবাদ

বান্দরবান পৌরসভার বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা ক্ষতিগ্রস্তদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

সহায়তা প্রদানকালে জাবেদ রেজা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্যোগ ও বিপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দলীয় নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে এবং তাদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আরও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাসসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) সকালে বান্দরবান পৌরসভার বালাঘাটা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির সহায়তা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

বান্দরবান পৌরসভার বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা ক্ষতিগ্রস্তদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

সহায়তা প্রদানকালে জাবেদ রেজা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুর্যোগ ও বিপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দলীয় নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে এবং তাদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আরও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাসসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) সকালে বান্দরবান পৌরসভার বালাঘাটা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত