সংবাদ

২১৪ জন বেসামরিক কর্মী নিবে বাংলাদেশ নৌবাহিনী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৬:৫১ পিএম

 ২১৪ জন বেসামরিক কর্মী নিবে বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক ৩০টি পদে মোট ২১৪ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ জুন সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৩০ জুন বিকেল ৫টা পর্যন্ত চলবে। উল্লেখযোগ্য বিষয় হলো, অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন গ্রহণ শুরু: ৭ জুন , সকাল ১০টা
  • আবেদনের সর্বশেষ সময়: ৩০ জুন , বিকেল ৫টা
  • আবেদন প্রক্রিয়া: সম্পূর্ণ অনলাইনে
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই
  • কর্মস্থল: দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে

বয়সসীমা ৩০ জুন ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।

আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। ১ থেকে ১৪ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৫ থেকে ৩০ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন পদ্ধতি আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ সাইজের রঙিন ছবি এবং ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া বা অসম্পূর্ণ আবেদনপত্র কোনো অবস্থাতেই বিবেচনা করা হবে না। বিস্তারিত জানতে ও আবেদন করতে নিচের লিংক অনুসরণ করুন।

আবেদনের লিংক: বাংলাদেশ নৌবাহিনী

আবেদনের শেষ তারিখ ৩০ জুন , বিকেল ৫টা

নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার আগেই আবেদন সম্পন্ন করতে সকল আগ্রহী প্রার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

২১৪ জন বেসামরিক কর্মী নিবে বাংলাদেশ নৌবাহিনী

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত