গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেল ও ল্যাপটপসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। রোববার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৮ জুন) গভীর রাতে একদল ডাকাত প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আলমারি ও শোকেস ভেঙে একটি পালসার মোটরসাইকেল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
গৃহকর্ত্রী পারভিন বেগম বলেন, ‘আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ডাকাতেরা ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের বেঁধে ফেলে। এরপর সব লুটে নিয়ে যায়।’ এই ঘটনায় তার ছেলে শোয়েব রহমান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন