সংবাদ

পাঁচ জেলার উন্নয়ন সমন্বয়ের দায়িত্বে মাধবী মার্মা

সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৭:৪১ পিএম

পাঁচ জেলার উন্নয়ন সমন্বয়ের দায়িত্বে মাধবী মার্মা
উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক কার্যক্রম সমন্বয়ে নতুন দায়িত্ব পাওয়া সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাশাপাশি সমতলের আরও দুটি সংসদীয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। নতুন দায়িত্বপ্রাপ্ত এলাকা দুটি হলো নোয়াখালী-৬ ও নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসন।

গতকাল ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনে অংশ নেন অ্যাডভোকেট মাধবী মার্মা। এটি ছিল তার প্রথম জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ। প্রথমবারের মতো সংসদে যোগ দিয়েই তিনি পার্বত্য অঞ্চলের পাশাপাশি উল্লিখিত দুটি সমতল জেলার উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেলেন।

অ্যাডভোকেট মাধবী মার্মা বলেন, ‘পার্বত্য অঞ্চলের জনগণের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতের অগ্রগতির পাশাপাশি নতুন দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোর জনকল্যাণে আমি আন্তরিকভাবে কাজ করব।’

সংসদ সদস্য হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসন-৩৩৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় রয়েছেন। তার এই নতুন দায়িত্বের খবরে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

পাঁচ জেলার উন্নয়ন সমন্বয়ের দায়িত্বে মাধবী মার্মা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাশাপাশি সমতলের আরও দুটি সংসদীয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা। নতুন দায়িত্বপ্রাপ্ত এলাকা দুটি হলো নোয়াখালী-৬ ও নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসন।

গতকাল ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনে অংশ নেন অ্যাডভোকেট মাধবী মার্মা। এটি ছিল তার প্রথম জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ। প্রথমবারের মতো সংসদে যোগ দিয়েই তিনি পার্বত্য অঞ্চলের পাশাপাশি উল্লিখিত দুটি সমতল জেলার উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেলেন।

অ্যাডভোকেট মাধবী মার্মা বলেন, ‘পার্বত্য অঞ্চলের জনগণের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতের অগ্রগতির পাশাপাশি নতুন দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোর জনকল্যাণে আমি আন্তরিকভাবে কাজ করব।’

সংসদ সদস্য হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসন-৩৩৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় রয়েছেন। তার এই নতুন দায়িত্বের খবরে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত