সংবাদ

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৩:০১ পিএম

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

সরকারের প্রশাসনযন্ত্রে রদবদলের অংশ হিসেবে দুজন সচিবের দপ্তর পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এই আদেশ নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. ওবায়দুর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসা আব্দুন নাসের খান।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সরকারের প্রশাসনযন্ত্রে রদবদলের অংশ হিসেবে দুজন সচিবের দপ্তর পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এই আদেশ নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. ওবায়দুর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসা আব্দুন নাসের খান।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত