বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম। আয়োজক তিন দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আর উদ্বোধনী অনুষ্ঠানও তিনটি। একটি ট্রফি, তিনটি দেশ, তিনটি ভিন্ন সময়ে তিনটি ভিন্ন আয়োজন। মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেস—এই তিন শহরে আলোকিত হবে ফুটবলের মহাযজ্ঞের সূচনা।
তবে একই সময়ে নয়। ঘড়ির কাঁটা ঘুরবে ভিন্ন ছন্দে।
সময়সূচি (বাংলাদেশ সময়)
মেক্সিকো সিটি> অনুষ্ঠান শুরু
বৃহস্পতিবার (১১ জুন) রাত ১১টায়
ম্যাচ: রাত ১টায়, স্বাগতিক মেক্সিকো, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
টরন্টো, কানাডা
অনুষ্ঠান শুরু: শুক্রবার (১২ জুন) রাত ১১টা ৩০ মিনিটে
ম্যাচ: রাত ১টায়, স্বাগতিক কানাডার প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা
লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
অনুষ্ঠান শুরু: শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টায়
ম্যাচ: সকাল ৭টায়, স্বাগতিক কানাডার প্রতিপক্ষ প্যারাগুয়ে
মেক্সিকো সিটি: প্রথম মঞ্চে ঐতিহ্য আর শাকিরা
‘প্রাসাদের নগরী’ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক মেক্সিকো নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার ঠিক ৯০ মিনিট আগে- অর্থাৎ বাংলাদেশ সময় বৃহস্পতবার (১১ জুন) রাত ১১টায়- শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
আয়োজনটি স্থায়ী হবে ১৬ থেকে ১৭ মিনিট। থাকবে আদিবাসী শিল্পী ও লোকজ পরিবেশনা। মেক্সিকোর ঐতিহ্যবাহী কাগজের শিল্প ‘পাপেল পিকাডো’ তুলে ধরা হবে বিশেষ আয়োজনে।
এই মঞ্চে এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’ (লেটস গো) গাইবেন শাকিরা। সঙ্গে থাকবেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়। অনুষ্ঠানে পারফর্ম করবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস ও মানা। বিশেষ আমন্ত্রণে দক্ষিণ আফ্রিকান গায়ক টাইলাও অংশ নেবেন।
মেক্সিকো সিটি পুরোদমে প্রস্তুত। বিশ্বকাপের দিনে ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল বন্ধ রাখার পাশাপাশি সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্লদিয়া শেনবাউম।
টরন্টো: কানাডীয় গৌরবের আয়না
মেক্সিকোর পর কানাডায় বিশ্বকাপের পর্দা উঠবে শুক্রবার (১২ জুন) রাতে। টরন্টো স্টেডিয়ামে স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। তার আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।
এটি স্থায়ী হবে প্রায় ১৩ মিনিট। অনুষ্ঠান শুরু হবে একটি ক্ষণগণনার মাধ্যমে। কানাডার বিভিন্ন গৌরবময় মুহূর্ত ফুটিয়ে তোলা হবে।
মঞ্চ মাতাবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া ক্যারা, এলিয়ানা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি ও বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক সঞ্জয়। আরও থাকছেন ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্সের মতো শিল্পীরা।
লস অ্যাঞ্জেলেস: বড় পরিসরের ভিজ্যুয়াল উৎসব
শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।
অনুষ্ঠান স্থায়ী হবে ১৩ মিনিট। থাকবে বড় পরিসরের ভিজ্যুয়াল ও আকর্ষণীয় গল্পগাথা।
এ মঞ্চে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা ও টাইলারের মতো বিশ্বখ্যাত শিল্পীরা।
তিন অনুষ্ঠান, এক থিম
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কারিগর মার্কো বালিচ প্রযোজনা করছেন এবারের বিশ্বকাপের তিনটি উদ্বোধনী আয়োজন। প্রতিটি অনুষ্ঠানের চরিত্র ভিন্ন হলেও তিনটিই এক মূল ভাবনায় গাঁথা- ভেদাভেদ ভুলে মানুষকে একসূত্রে বাঁধার ফুটবলের অনন্য ক্ষমতা।
উদ্বোধনীর ইতিহাসে বদল
২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ। শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গান যেন অমরত্ব পায়। সেদিন থেকেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান পায় নতুন মাত্রা। এর আগে এত আগ্রহ ছিল না। তবে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে প্রয়াত কিংবদন্তি ডায়ানা রসের পেনাল্টি কিক সাড়া ফেলেছিল। কিন্তু শাকিরার সুরের মাদকতা সবার মন ছুঁয়েছিল।
এবার সেই শাকিরাই ফিরছেন মেক্সিকো সিটির মঞ্চে। ফুটবলপ্রেমীরা তাই ভোর পর্যন্ত জেগে থাকবেন। অথবা ভোরে উঠবেন, নির্ভর করছে সময়ের হিসেবের ওপর।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন