সংবাদ

ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দলটির অনুশীলন চলছে। সেখানে নেইমার অনুপস্থিত

ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দলের তারকা নেইমারের ফেরা প্রায় অনিশ্চিত বলে জানাচ্ছে ফ্রেঞ্চ দৈনিক ফুটমেট্রো। এমনকি গ্রুপপর্বের বাকি দুই ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

এদিকে ব্রাজিলিয়ান দৈনিক গ্লোব বুধবার নেইমারের ফেরা নিয়ে আশার বাণী শোনালেও মাত্র এক দিনের ব্যবধানে সব হাওয়ায় মিশে গেল।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দলটির অনুশীলন চলছে। সেখানে নেইমার অনুপস্থিত। বুধবারও তাকে অনুশীলনে দেখা যায়নি। কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন, দলের হয়ে পুরোপুরি অনুশীলনে না ফেরা পর্যন্ত কোনো খেলোয়াড়কে তিনি মাঠে নামাবেন না।

সান্তোসের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন নেইমার। বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা নিয়েও সংশয় ছিল। তবে কোচ আনচেলত্তি তাঁর অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দলে রেখেছেন।

দলে জায়গা করে নেওয়ার সময় মূল প্রতিযোগী ছিলেন চেলসির ফরোয়ার্ড হোয়াও পেদ্রো। ক্লাব ফুটবলে ২০ গোল করা এই তারকাকে বাদ দিয়ে নেইমারকে দলে নিয়েছিলেন আনচেলত্তি। এখন সময়ই বলে দেবে, এই সিদ্ধান্তটি ভুল ছিল নাকি সঠিক।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দলের তারকা নেইমারের ফেরা প্রায় অনিশ্চিত বলে জানাচ্ছে ফ্রেঞ্চ দৈনিক ফুটমেট্রো। এমনকি গ্রুপপর্বের বাকি দুই ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

এদিকে ব্রাজিলিয়ান দৈনিক গ্লোব বুধবার নেইমারের ফেরা নিয়ে আশার বাণী শোনালেও মাত্র এক দিনের ব্যবধানে সব হাওয়ায় মিশে গেল।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দলটির অনুশীলন চলছে। সেখানে নেইমার অনুপস্থিত। বুধবারও তাকে অনুশীলনে দেখা যায়নি। কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন, দলের হয়ে পুরোপুরি অনুশীলনে না ফেরা পর্যন্ত কোনো খেলোয়াড়কে তিনি মাঠে নামাবেন না।

সান্তোসের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন নেইমার। বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা নিয়েও সংশয় ছিল। তবে কোচ আনচেলত্তি তাঁর অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে দলে রেখেছেন।

দলে জায়গা করে নেওয়ার সময় মূল প্রতিযোগী ছিলেন চেলসির ফরোয়ার্ড হোয়াও পেদ্রো। ক্লাব ফুটবলে ২০ গোল করা এই তারকাকে বাদ দিয়ে নেইমারকে দলে নিয়েছিলেন আনচেলত্তি। এখন সময়ই বলে দেবে, এই সিদ্ধান্তটি ভুল ছিল নাকি সঠিক।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত