নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আগামী মহররম মাসে অনুষ্ঠিত হবে। তেহরানের মেয়র আলিরেজা জাকানি এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার (১২ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্সের বরাতে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মহররম মাসের দ্বিতীয় দশকে রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানো হবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, এই সময়টি জুন ও জুলাই মাসের মধ্যবর্তী সময়ে পড়বে।
এর আগে, মহররম মাসের একেবারে শুরুতেই তাঁর জানাজা আয়োজনের পরিকল্পনা করেছিল ইরান কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে কৌশলগত কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হন ইরানের এই দীর্ঘমেয়াদী সর্বোচ্চ ধর্মীয় নেতা।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন