সংবাদ

নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:৪৯ এএম

নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালি দিয়ে শুল্কমুক্ত ও স্বাভাবিক জাহাজ চলাচলের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ সোমবার (১৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। এমনটাই জানিয়েছে আর্ন্তজাতিক সংবাদ সংস্থা আল-জাজিরার।

বার্তায় তিনি বলেন, বিশ্বের জাহাজগুলো, ইঞ্জিন চালু করুন। তেল প্রবাহিত হতে দিন।

এই মন্তব্যের মাধ্যমে তিনি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেন।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। মধ্যপ্রাচ্য থেকে রপ্তানিকৃত বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে সেখানে উত্তেজনা কমলে বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক অবস্থান এবং স্বাধীন সূত্রে যাচাই করা তথ্যের দিকে আন্তর্জাতিক মহলের নজর রয়েছে। পরিস্থিতির পরবর্তী অগ্রগতি বিশ্বজুড়ে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

হরমুজ প্রণালি দিয়ে শুল্কমুক্ত ও স্বাভাবিক জাহাজ চলাচলের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ সোমবার (১৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। এমনটাই জানিয়েছে আর্ন্তজাতিক সংবাদ সংস্থা আল-জাজিরার।

বার্তায় তিনি বলেন, বিশ্বের জাহাজগুলো, ইঞ্জিন চালু করুন। তেল প্রবাহিত হতে দিন।

এই মন্তব্যের মাধ্যমে তিনি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেন।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। মধ্যপ্রাচ্য থেকে রপ্তানিকৃত বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে সেখানে উত্তেজনা কমলে বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক অবস্থান এবং স্বাধীন সূত্রে যাচাই করা তথ্যের দিকে আন্তর্জাতিক মহলের নজর রয়েছে। পরিস্থিতির পরবর্তী অগ্রগতি বিশ্বজুড়ে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত