টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালুর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এর ফলে ভবনের ভেতরে নেটওয়ার্কের মান উন্নত হবে এবং গ্রামীণ এলাকাসহ সারা দেশে কভারেজ আরও শক্তিশালী হবে।
রাজধানীর একটি হোটেলে গত ১৪ জুন আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
গ্রামীণফোন জানায়, ৭০০ মেগাহার্টজ একটি ‘লো-ব্যান্ড’ স্পেকট্রাম হওয়ায় তুলনামূলক কম সংখ্যক বেস স্টেশন ব্যবহার করেই বিস্তৃত এলাকায় নেটওয়ার্ক সেবা পৌঁছে দেওয়া সম্ভব। ফলে গ্রামীণ ও অপেক্ষাকৃত দুর্গম এলাকায় কভারেজ বাড়ানোর পাশাপাশি ভবনের ভেতরেও সংযোগের মান উন্নত হবে।
অনুষ্ঠানে রেহান আসিফ আসাদ বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের ব্যবহার দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করবে এবং শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য কমাতে ভূমিকা রাখবে।
বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী বলেন, এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে এবং বিশেষ করে সুবিধাবঞ্চিত এলাকায় নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে সহায়তা করবে।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, নতুন স্পেকট্রাম ফোরজি নেটওয়ার্কের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তি যেমন ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) বাস্তবায়নের প্রস্তুতিতেও সহায়ক হবে।
চলতি বছরের শুরুতে বিটিআরসি প্রথমবারের মতো গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ দেয়। ১৩ বছরের জন্য দেওয়া এ বরাদ্দের বিপরীতে নির্ধারিত সময়ে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা জমা দেবে প্রতিষ্ঠানটি।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন