সংবাদ

ঈদগাঁও নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:০৭ পিএম

ঈদগাঁও নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার
কক্সবাজারের ঈদগাঁও নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

কক্সবাজারের ঈদগাঁও ছাতিপাড়া এলাকায় ঈদগাঁও নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম বল্লক দে (৪৭)। তিনি উপজেলার বঙ্কিম বাজার এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে ঈদগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মজুমদার জানান, প্রাথমিকভাবে মরদেহটি স্থানীয় বাসিন্দা বল্লক দের বলে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদগাঁও নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের ঈদগাঁও ছাতিপাড়া এলাকায় ঈদগাঁও নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম বল্লক দে (৪৭)। তিনি উপজেলার বঙ্কিম বাজার এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে ঈদগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মজুমদার জানান, প্রাথমিকভাবে মরদেহটি স্থানীয় বাসিন্দা বল্লক দের বলে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত