সংবাদ

গবেষণা দক্ষতা বাড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:০১ পিএম

গবেষণা দক্ষতা বাড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদ। ছবি : সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘রিসার্চ মেথডোলজি’ বা গবেষণা পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই কর্মশালার আয়োজন করা হয়।

জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো জ্ঞান সৃষ্টি ও চর্চা করা এবং সেই জ্ঞানকে সমাজের কল্যাণে ব্যবহার করা। গবেষণায় সফল হতে হলে সঠিক পদ্ধতি, নৈতিকতা, বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের দক্ষতা অর্জন করা অপরিহার্য।’

উপাচার্য আরও বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে গবেষণার ক্ষেত্র ও পদ্ধতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণার মান উন্নয়ন এবং উদ্ভাবন ও সৃজনশীলতা বিকাশের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরিতে বদ্ধপরিকর।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এস এম মোস্তফা আল মামুন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মুহসিন উদ্দিন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স অ্যান্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক বদিউজ্জামান। তারা গবেষণা পদ্ধতি, প্রস্তাবনা প্রণয়ন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং গবেষণাপত্র লেখার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক মোহসিনা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ১০০ জন থিসিস শিক্ষার্থী অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গবেষণা দক্ষতা বাড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত