বগুড়ার শিবগঞ্জে মোকামতলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে মোকামতলা ধানসিঁড়ি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম, সহসভাপতি রুহুল আমিন ফটু, মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ তালুকদার ও সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফাহিমা বেগম ও জাহাঙ্গীর আলম, দেউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
ফল উৎসবে আম, কাঁঠাল, লিচু, জাম, কলা, পেয়ারা, লটকন, তালশাঁস ও আপেলসহ নানা জাতের মৌসুমি ফল পরিবেশন করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের ব্যতিক্রমী ও দেশীয় সংস্কৃতিবান্ধব আয়োজনের প্রশংসা করেন।
আপনার মতামত লিখুন