বিশ্বকাপের মাঝপথে সুসংবাদ পেয়েছে ব্রাজিল, মরক্কো, জার্মানি, কলম্বিয়া, মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও জাপান। ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে এই দলগুলোর প্রত্যেকেরই অবস্থানে উন্নতি ঘটেছে।
বিশ্বকাপে
প্রতিটি দলের একটি করে ম্যাচ শেষ হওয়ার পর প্রকাশিত হালনাগাদ তালিকায় ফ্রান্স,
ব্রাজিল, মরক্কো ও জার্মানি একধাপ করে এগিয়েছে। প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে
হারানো ফ্রান্স এখন র্যাঙ্কিংয়ে দুই নম্বরে রয়েছে, অন্যদিকে কেপ ভার্দের সঙ্গে
ড্র করা স্পেন একধাপ পিছিয়ে তিনে নেমে গেছে।
পরস্পরের
বিপক্ষে ১-১ গোলে ড্র করা ব্রাজিল ও মরক্কো একধাপ করে উন্নতি করেছে, যেখানে ডিআর
কঙ্গোর সঙ্গে ড্র করা পর্তুগাল পাঁচ থেকে সাতে নেমে গেছে। এর ফলে ব্রাজিল পাঁচ এবং
মরক্কো ছয় নম্বরে উঠে এসেছে। নয় নম্বরে ওঠা জার্মানি ও দশে নেমে যাওয়া
বেলজিয়ামের মধ্যে স্থান বদল হয়েছে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস আগের মতোই
যথাক্রমে চার ও আট নম্বরে অবস্থান করছে।
জুনের
দ্বিতীয় সপ্তাহে শীর্ষস্থান দখল করা আর্জেন্টিনা এখনও এক নম্বরেই আছে। লিওনেল
মেসির দল আলজেরিয়াকে হারানোর সুবাদে নিজেদের পয়েন্ট আরও বাড়িয়ে নিয়েছে।
আর্জেন্টিনার সংগ্রহ ১৮৮৯.০৬ পয়েন্ট, যেখানে ফ্রান্স তাদের চেয়ে দুই পয়েন্ট
পিছিয়ে রয়েছে।
উজবেকিস্তানকে
৩-১ গোলে হারানো কলম্বিয়া উঠেছে ১১ নম্বরে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ
আফ্রিকাকে হারানো মেক্সিকো জায়গা করে নিয়েছে ১৩ নম্বরে। অন্যদিকে ইংল্যান্ডের
কাছে হেরে যাওয়া ক্রোয়েশিয়া তিন ধাপ পিছিয়ে নেমে গেছে ১৪ নম্বরে।
প্যারাগুয়েকে
৪-১ গোলে উড়িয়ে দেওয়া যুক্তরাষ্ট্র দুই ধাপ এগিয়ে উঠেছে ১৫ নম্বরে। চমক দেখানো
জাপানও একধাপ এগিয়ে পৌঁছেছে ১৭ নম্বরে। এছাড়া ডিআর কঙ্গো ৪৬ নম্বর থেকে তিন ধাপ
এগিয়েছে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন