সংবাদ

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:০৮ এএম

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

ইসরায়েলের লেবাননে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইরান।

জানা যায়, একই সঙ্গে ওয়াশিংটনের পক্ষ থেকে সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে কোনো আলোচনায় অংশ নেবে না তেহরান।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইরানঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-মায়াদিন এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনায় অংশ নিতে ইরানি কর্মকর্তাদের সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল। তবে লেবাননের পরিস্থিতির অবনতি হওয়ায় সেই সফর বাতিল করা হয়েছে।

সূত্রটি জানায়, এর আগেই ইরান যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়ে দিয়েছিল যে, লেবাননের পরিস্থিতি আলোচনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হওয়াকে তারা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে পূর্ণ যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই অঞ্চলের সব পক্ষেরই তাদের প্রতিশ্রুতি রক্ষা করা উচিত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক কার্যক্রম বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু এর মধ্যেও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।

বৃহস্পতিবার কাফর তেবনিত ও জেবদিন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘর্ষে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় তিন হাজার ৯১২ জন নিহত এবং ১১ হাজার ৮৭৩ জন আহত হয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ইসরায়েলের লেবাননে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইরান।

জানা যায়, একই সঙ্গে ওয়াশিংটনের পক্ষ থেকে সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে কোনো আলোচনায় অংশ নেবে না তেহরান।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইরানঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-মায়াদিন এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনায় অংশ নিতে ইরানি কর্মকর্তাদের সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল। তবে লেবাননের পরিস্থিতির অবনতি হওয়ায় সেই সফর বাতিল করা হয়েছে।

সূত্রটি জানায়, এর আগেই ইরান যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়ে দিয়েছিল যে, লেবাননের পরিস্থিতি আলোচনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হওয়াকে তারা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে পূর্ণ যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই অঞ্চলের সব পক্ষেরই তাদের প্রতিশ্রুতি রক্ষা করা উচিত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক কার্যক্রম বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু এর মধ্যেও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।

বৃহস্পতিবার কাফর তেবনিত ও জেবদিন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘর্ষে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় তিন হাজার ৯১২ জন নিহত এবং ১১ হাজার ৮৭৩ জন আহত হয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত