সংবাদ

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:৫৯ পিএম

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

ইউক্রেনজুড়ে নতুন করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ভোররাতে চালানো এই হামলায় দেশটির পোলতাভা এবং জাপোরিঝিয়া অঞ্চলে অন্তত তিন জন নিহত হয়েছেন। আঞ্চলিক সামরিক প্রশাসনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

পোলতাভা আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভিতালি দিয়াকিভনিচ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, রুশ হামলায় স্থানীয় আবাসিক ভবন ও একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে যায়। এই ঘটনায় দুই জন নিহত এবং সাত জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়া ‘ব্যাপক সম্মিলিত’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান ইভান ফেদোরভ। তিনি জানান, রাতের এই হামলায় এক ব্যক্তি নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। হামলায় ছয়টি বহুতল ভবন, দুটি ব্যক্তিগত বাড়ি, একটি দোকান এবং শিল্প অবকাঠামোসহ বেশ কিছু অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হামলার ঠিক আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দৈনিক টেলিভিশন ভাষণে দেশবাসীকে সতর্ক করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে যে রাশিয়া বড় ধরনের একটি হামলার প্রস্তুতি নিচ্ছে।

হামলার প্রাক্কালে ওডেসা অঞ্চল ছাড়া ইউক্রেনের প্রায় সব জায়গায় বিমান হামলার সতর্কতা (এয়ার রেড সাইরেন) জারি করা হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি পরিষেবা ও মেরামত কাজ চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত