রংপুর সিটি করপোরেশনে (রসিক) দীর্ঘ ৬ মাস ধরে প্রধান নির্বাহী কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। এই পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন করপোরেশনের সচিব রাকিব হাসান। গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য থাকায় দাপ্তরিক কাজে নানা জটিলতা ও স্থবিরতা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দেশের অন্যতম বড় এই সিটি করপোরেশনের আয়তন ২০০ বর্গকিলোমিটারের বেশি। ৬ মাস আগে তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বদলি হওয়ার পর এই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে সচিব রাকিব হাসান ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ উঠেছে, সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়েও প্রধান নির্বাহী কর্মকর্তার পদটি ধরে রাখতে রাকিব হাসান নানাভাবে লবিং করছেন। এতে কোনো সিনিয়র কর্মকর্তা এই পদে পদায়ন পাচ্ছেন না। ফলে অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তা দিয়ে শীর্ষ প্রশাসনিক পদটি চলায় আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে করপোরেশনের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও রাজস্ব খাতের টাকা নিয়মবহির্ভূতভাবে ব্যয়ের অভিযোগ রয়েছে। তার অনিয়ম ও লবিংয়ের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত একজন নিয়মিত প্রধান নির্বাহী কর্মকর্তা পদায়নের দাবি জানিয়েছেন।
সার্বিক বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রাকিব হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
/

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন