পটুয়াখালীর কলাপাড়ার শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর একক অভিনয় বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। স্থানীয় থেকে জাতীয় স্তর পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই এই সাফল্য এসেছে।
কলাপাড়া উপজেলার মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অর্জুন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘কচিমুখ নাট্যাঙ্গন (কণা)’-এর সদস্য। পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় স্তরের প্রতিযোগিতা পেরিয়ে সে জাতীয় পর্যায়ে পৌঁছায় এবং তৃতীয় স্থান অর্জন করে।
স্থানীয় সাংস্কৃতিক মহলের মতে, জাতীয় পর্যায়ে তার উপস্থাপনা ছিল সংযত ও প্রস্তুতিপূর্ণ। প্রায় দুই দশক পর কলাপাড়া থেকে এই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কার আসায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
গত ১৬ জুন রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্জুনের প্রশিক্ষক ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আতিকুর রহমান মিরাজ। পরিবারের সদস্যরা জানান, নিয়মিত অনুশীলন ও পারিবারিক সহযোগিতা তার এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, অর্জুনের বড় বোন দেবশ্রী মুখার্জীও অভিনয়, আবৃত্তি ও জারিগান বিভাগে একাধিকবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
একই পরিবারের দুই সন্তানের এই ধারাবাহিক অংশগ্রহণ ও সাফল্য কলাপাড়ার সাংস্কৃতিক চর্চার একটি দিক তুলে ধরছে। স্থানীয় পর্যায়ে এটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন