সংবাদ

রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু
কুদরিন সার্গেই (৫৬)। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই রুশ নাগরিকের মধ্যে মদ্যপ অবস্থায় মারামারির জেরে কুদরিন সার্গেই (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে প্রকল্পের বিদেশিদের আবাসিক এলাকা গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত কুদরিন সার্গেই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ট্রেস্ট রোসেম’-এ আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ওই ভবনের ৫১ নম্বর কক্ষে থাকতেন। এ ঘটনায় আহত আরেক রুশ নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা একে অপরকে আঘাত করেন। এতে দুজনেই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হয়। কুদরিন সার্গেইয়ের অবস্থার অবনতি হলে তাকে পাবনা শহরের এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই রুশ নাগরিকের মধ্যে মদ্যপ অবস্থায় মারামারির জেরে কুদরিন সার্গেই (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে প্রকল্পের বিদেশিদের আবাসিক এলাকা গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত কুদরিন সার্গেই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ট্রেস্ট রোসেম’-এ আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ওই ভবনের ৫১ নম্বর কক্ষে থাকতেন। এ ঘটনায় আহত আরেক রুশ নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা একে অপরকে আঘাত করেন। এতে দুজনেই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হয়। কুদরিন সার্গেইয়ের অবস্থার অবনতি হলে তাকে পাবনা শহরের এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত