কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজপথে থাকবে জামায়াতে ইসলামী ও তার জোট সাথীরা।
মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন বিকেলে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ঢাকার বিজয়নগর এলাকায় সমাবেশ হবে।
সোমবার (২২ জুন) ঢাকার মগবাজারে জামায়াত কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। তবে এটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কোন পাল্টা কর্মসূচি নয় বলে এ সময় দাবি করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের ‘গণহত্যার বিচার’ সুনির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা, আওয়ামী লীগ আমলের ‘গুম-খুনের বিচার’ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে এ সমাবেশ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী ৪ জুলাই দেশের প্রতিটি জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে। একটি নির্দিষ্ট মেয়াদের মধ্যে এই বিচার শেষ করে দোষীদের কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। বর্তমান সরকারের উচিত জনগণের আকাক্সক্ষা পূরণ করা।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। সারাদেশে পুলিশকে সজাগ থাকতে বলা হয়েছ। গোপালগঞ্জসহ ‘৬ জেলায়’ সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই সমাবেশ পাল্টা কর্মসূচি কিনা- সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, এটি পূর্বনির্ধারিত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি। তারা কোনো দলের বিরুদ্ধে নয়, বরং বিচার দাবিতে আন্দোলন করছেন। তবে কেউ নিষিদ্ধ কর্মকাণ্ড চালালে তার দায় সরকারের।
জামায়াতের এই নেতা আযাদ আরও জানান, ২০২৪ সালের ‘৩৬ জুলাই’ উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি দেবে ১১ দল। এ বিষয়ে ২৫ জুন বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, দেশের সাধারণ ব্যবসায়ীরা কোণঠাসা। রাজনৈতিক সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য কমছে না। তারা দুর্নীতি ও সিন্ডিকেটের অবসান চান।

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন