দীর্ঘ ১২ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এবার তাদের সামনে প্রথমবারের মতো নকআউট রাউন্ডে ওঠার ঐতিহাসিক সুযোগ। সেই লক্ষ্য নিয়ে মাঠে নেমে কাতারকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে তারা।
বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী সেরা আটটি তৃতীয় দল সরাসরি 'রাউন্ড অব ৩২'-এ জায়গা করে নেবে। ফলে কাতারকে হারিয়ে বেশ শক্তভাবেই নকআউট রাউন্ডে ওঠার দৌড়ে এগিয়ে রইলো বসনিয়া। অন্যদিকে পুরো টুর্নামেন্টে কোনো জয় না পেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল এশিয়ার দেশ কাতার।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসনিয়া। খেলার মাত্র ৯০ সেকেন্ডের মাথায় দেমিরোভিচের বাম পায়ের দূরপাল্লার শট বাম দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন কাতারি গোলরক্ষক আবুনাদা। এরপর ম্যাচের ৩ মিনিটের মাথায় সুনিজিচের দূরপাল্লার শট এবং ১৬ মিনিটে মিডফিল্ডার বেসিচের শট গোলবারের সামান্য ওপর দিয়ে চলে গেলে গোলবঞ্চিত হয় ইউরোপের দলটি।
তবে ম্যাচের ২৯ মিনিটে ডেডলক ভাঙেন বসনিয়ার ১৮ বছর বয়সী তরুণ আলাবেগোভিচ। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শটে কাতারকে স্তব্ধ করে দেন এই তরুণ ফুটবলার। প্রথম গোলের ঠিক পাঁচ মিনিট পর, অর্থাৎ ৩৪ মিনিটে ডি-বক্সের ভেতর এডিন জেকো ক্রস দিলে তা কাতারি ডিফেন্ডার আল ব্রেকের পায়ে লেগে বল আত্মঘাতী গোল হিসেবে জালে জড়ায় এবং বসনিয়া ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
ম্যাচ জমে ওঠার পর ৩৯ মিনিটে জাতীয় দলের হয়ে ১৫০তম ম্যাচ খেলতে নামা এডিন জেকোর বা পায়ের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। দুই গোল খাওয়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে কাতার এবং ৪২ মিনিটে এডমিলসন জুনিয়রের বাড়ানো ক্রসে পা ছুঁইয়ে গোল আদায় করে নেন কাতারের আল হাইদস।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাতারের পেড্রোর শট ক্রসবারে লেগে ফিরে আসলে সমতায় ফেরা হয়নি এশিয়ার দলটির। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বসনিয়া।
বিরতির পর ফিরে ৬০ মিনিটে কাতারের আফিফের নেওয়া দূরপাল্লার শট গোলবারের ওপর দিয়ে চলে যায়। এরপর ৬৩ মিনিটে অধিনায়ক জেকোর পরিবর্তে মাঠে নামেন মাহমিচ।
ম্যাচের ৮১ মিনিটে এই তরুণ ফুটবলার ডি-বক্সের ভেতর জটলা থেকে বল পেয়ে ডান পায়ের দারুণ শটে বল জালে জড়িয়ে বসনিয়াকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের শেষ দিকে কাতার ব্যবধান কমানোর চেষ্টা করলেও আর কোনো গোলের দেখা পায়নি। ফলে ৩-১ গোলের জয় নিয়ে নকআউট রাউন্ডের দিকে এক পা বাড়িয়ে রাখল বসনিয়া।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন