সংবাদ

সাইবার নিরাপত্তা জোরদারে ঢাকায় শুরু হলো পাঁচ দিনের 'ফিনিক্স সামিট'

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:৫২ এএম

সাইবার নিরাপত্তা জোরদারে ঢাকায় শুরু হলো পাঁচ দিনের 'ফিনিক্স সামিট'

উদীয়মান অর্থনীতির দেশগুলোতে সাইবার নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি পূরণ ও ডিজিটাল রূপান্তরকে সুরক্ষিত করার লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ‘ফিনিক্স সামিট ২০২৬’।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) পাঁচ দিনব্যাপী এই বৃহৎ আয়োজনের মূল সম্মেলন পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 'ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস' প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, গবেষক, সরকারি নীতিনির্ধারক ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীরা অংশ নিয়েছেন। ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় দেশের অন্যতম সাইবার নিরাপত্তা উদ্যোগ ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ’ (টিটিপিজি) এই সামিটের আয়োজন করেছে, যেখানে ১০ হাজারেরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
​অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফিতা কেটে এই আন্তর্জাতিক সামিটের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, "বাংলাদেশে এ ধরনের বৃহৎ সাইবার নিরাপত্তা আয়োজন অত্যন্ত সময়োপযোগী। আইটি ও সাইবার নিরাপত্তা খাত নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে এবং ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করা হবে।"
সামিটের প্রথম দিনে জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি এবং বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলার মতো অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাদের নানা গবেষণামূলক তথ্য ও নীতিগত সুপারিশ তুলে ধরেন।
​ডিজিটাল বিশ্বে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দিয়ে দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক এএসএম শামীম রেজা বলেন, "বর্তমানে সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ। সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও পেশাজীবীদের মধ্যে সমন্বয় জোরদার করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।"
এই মূল সম্মেলনের আগে গত ২৩ জুন থেকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির সহযোগিতায় আয়োজিত ‘প্র্যাক্টিক্যাল সাইবার ইনভেস্টিগেশন’ কর্মশালাসহ ডেভসেকঅপস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি ও র‍্যানসামওয়্যার প্রতিরোধবিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এই কর্মশালাগুলোতে।
আগামী ২৭ জুন এই সামিটের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

সাইবার নিরাপত্তা জোরদারে ঢাকায় শুরু হলো পাঁচ দিনের 'ফিনিক্স সামিট'

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত