সংবাদ

বিএসসিএলের সেমিনারে আর্থ অবজারভেশন স্যাটেলাইট নিয়ে আলোচনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৩:১১ পিএম

বিএসসিএলের সেমিনারে আর্থ অবজারভেশন স্যাটেলাইট নিয়ে আলোচনা

দেশের দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, ভূমি এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

এই লক্ষ্যে প্রস্তাবিত আর্থ অবজারভেশন স্যাটেলাইট ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশস প্রপোজড আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্যাটেলাইটভিত্তিক তথ্য ব্যবস্থার নানা সম্ভাবনা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি খাতে এর ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। নতুন এই প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "আর্থ অবজারভেশন স্যাটেলাইট চালু হলে দেশের ভূমি, পানি, কৃষি, বনাঞ্চল ও পরিবেশগত পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে সরকারি পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ আরও তথ্যনির্ভর হবে।"
এই প্রযুক্তি দেশের সংকটে কীভাবে কাজে লাগবে তা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, "বন্যাপ্রবণ এলাকা শনাক্ত, পানির প্রবাহ পর্যবেক্ষণ, দুর্যোগের আগাম প্রস্তুতি, কৃষি উৎপাদন বিশ্লেষণ, ফসলের রোগবালাই ও পানিসংকট চিহ্নিত করতেও এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।"
​অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা এই স্যাটেলাইটের বহুমুখী সুবিধার কথা উল্লেখ করেন। তারা জানান, এই স্যাটেলাইটের মাধ্যমে বনাঞ্চলে অবৈধ কার্যক্রম শনাক্ত, নদীভাঙন পর্যবেক্ষণ, উপকূলীয় পরিবর্তন বিশ্লেষণ, ভূমি জরিপ এবং নগর পরিকল্পনার মতো কাজ আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।
​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব (কোম্পানি) মো. মোতাছিম বিল্লাহ। তিনি দেশের টেকসই উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় আর্থ অবজারভেশন স্যাটেলাইটের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে এই প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার এবং স্যাটেলাইট ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে মতামত তুলে ধরেন।
বিএসসিএল মনে করে, এই স্যাটেলাইট ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়িত হলে দুর্যোগ মোকাবিলা, কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন পরিকল্পনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিএসসিএলের সেমিনারে আর্থ অবজারভেশন স্যাটেলাইট নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত