ভারতের সংবাদমাধ্যমে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হল। দেশের বিভিন্ন প্রান্তের প্রেস ক্লাব একত্র হয়ে গড়ে তুলল এক সর্বভারতীয় সংগঠন- ফেডারেশন অব প্রেস ক্লাবস বা এফপিসি। দিল্লিতে ২২ জুন অনুষ্ঠিত প্রথম বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই সংস্থা, যা ইতিমধ্যেই সাংবাদিক মহলে নতুন আশার সঞ্চার করেছে। ১৮৬০ সালের সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট-এর অধীনে নিবন্ধিত এই সংগঠন দেশের বিভিন্ন রাজ্যের গণতান্ত্রিকভাবে পরিচালিত প্রেস ক্লাবগুলিকে এক ছাতার নিচে আনার লক্ষ্য নিয়েই তৈরি হয়েছে।
এই ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছে দেশের আটটি গুরুত্বপূর্ণ প্রেস ক্লাব— প্রেসক্লাব অব ইন্ডিয়া, মুম্বাই প্রেসক্লাব, প্রেসক্লাব কলকাতা, হায়দ্রাবাদ, চান্দিগ্রাম, স্টেট প্রেসক্লাব এমপি, গুয়াহাটি এবং এবং আগরতলা প্রেসক্লাব. ফলে দেশের প্রায় প্রতিটি ভৌগোলিক অঞ্চল থেকেই প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, যা এই সংগঠনকে সত্যিকারের সর্বভারতীয় রূপ দিয়েছে।
১০ সদস্যের গভর্নিং কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন কলকাতা প্রেসক্লাব-এর সভাপতি স্নেহাশিস সুর, সেক্রেটারি জেনারেল হয়েছেন সৌরভ দুগ্গাল, চন্ডিগড় প্রেসক্লাব-এর সভাপতি সহ ভারতের বিভিন্ন শহরের প্রেস ক্লাবের বর্তমান নেতৃত্ব।
বর্তমান সময়ে সংবাদমাধ্যম এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থান, প্রচলিত মিডিয়ার আর্থিক সংকট, এবং সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের অনিশ্চয়তা—সব মিলিয়ে এক চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ফেডারেশন অব প্রেস ক্লাবস-এর মূল লক্ষ্য হল সাংবাদিকদের একটি শক্তিশালী সম্মিলিত কণ্ঠস্বর তৈরি করা, যা প্রেসের স্বাধীনতা রক্ষা করবে, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা বজায় রাখতে সাহায্য করবে।
সংগঠনের নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও নিরপেক্ষ একটি মঞ্চ। এখানে কোনো দলীয় প্রভাব থাকবে না, বরং সাংবাদিকদের স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষাই হবে মূল লক্ষ্য। বিশেষ করে দেশের ছোট শহর ও জেলা স্তরের সাংবাদিকদের পাশে দাঁড়ানো এই সংগঠনের একটি বড় অঙ্গীকার। কারণ, দেশের অধিকাংশ সংবাদ সংগ্রহ হয় এই অঞ্চলগুলো থেকেই, অথচ সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হতে হয় এখানকার সাংবাদিকদেরই।
এফপিসি জানিয়েছে, তারা ভবিষ্যতে আরও বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনকে এই ফেডারেশনের সঙ্গে যুক্ত করবে, যাতে একটি বৃহত্তর নেটওয়ার্ক তৈরি হয় এবং তথ্য, অভিজ্ঞতা ও সম্পদের আদান-প্রদান আরও সহজ হয়। একই সঙ্গে স্বচ্ছতা বজায় রেখে কাজ করা এবং সাংবাদিকতার নৈতিক মান উন্নত করার ওপরও জোর দেওয়া হয়েছে।
ভারতের সংবিধানের ১৯(১)(এ) অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি হিসেবে স্বীকৃত। সেই স্বাধীনতাকে আরও শক্তিশালী করতে ফেডারেশন অব প্রেসক্লাবস একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়—এই নতুন সংগঠন বাস্তবে কতটা প্রভাব ফেলতে পারে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কতটা কার্যকর ভূমিকা নিতে পারে।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন