সংবাদ

নিহতের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৪:২২ পিএম

নিহতের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ
ছবি : সংবাদ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবিতে প্রাণহানির ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নিহত প্রতিটি পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করে এই নোটিশ পাঠানো হয়।

অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, উক্ত ঘটনা প্রাথমিকভাবে দুর্ঘটনা হিসেবে প্রতীয়মান হলেও এটি প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ এবং দায়িত্বরত ব্যক্তিদের অবহেলা, গাফিলতি ও দায়িত্বে অবজ্ঞার ফল কিনা—তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নিরূপণ করা অত্যন্ত জরুরি।

‘আহতদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষম আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নোটিশে দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের আর্থিক সহায়তা প্রদানের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।

লিগ্যাল নোটিশের বিষয়ে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ বলেন, জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়েছে। সময়স্বল্পতার কারণে ডাকযোগে পাঠানো সম্ভব না হওয়ায় প্রথমে ই-মেইলের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে। পরবর্তী কর্মদিবসে ডাকযোগেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

প্রসঙ্গত, ২৫ মার্চ (বুধবার) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসটি পদ্মায় ডুবে যায়। এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

নিহতের প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত