সংবাদ

রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রতিনিধি, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:০৬ পিএম

রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

নওগাঁর রাণীনগরে জমির মালিকানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে আমির হোসেন প্রামানিক (৭০) ও তার ছেলে আলমগীর কবির (৩৬) আহত হয়েছেন। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আবাদপুকুর চারমাথা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা উপজেলার কালীগ্রাম মন্সিপুর গ্রামের বাসিন্দা।

আহত আমির হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম জানান, আবাদপুকুর চারমাথা মোড়ের কাছে তাদের পৈত্রিক এবং ক্রয়কৃত সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তি প্রায় ২০ বছর ধরে প্রতিপক্ষ আলহাজ্ব মোফাজ্জল হোসেন মন্ডলের দখলে আছে। জমির মালিকানা প্রমাণের জন্য কাগজপত্র চাইলে মোফাজ্জল হোসেন তা দেখাননি।

জাহাঙ্গীর আলম জানান, তারা জমি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেও রাতের অন্ধকারে বারবার বেড়া খুলে দখলের চেষ্টা করা হয়েছে। বুধবার রাতে মোফাজ্জল টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করলে তারা বাধা দেন। এর পর বৃহস্পতিবার সকালে মোফাজ্জলের ছেলে রুবেল ও রাজার নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি মারপিট শুরু করে। স্থানীয়রা দেখতে পেয়ে আহত পিতা-পুত্রকে উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

মোফাজ্জল হোসেন মন্ডল দাবি করেন, প্রায় ৩০ বছর আগে ওই ১৪ শতক জমি ক্রয় করে নামজারি করেছেন এবং সেখানে ধান ভাঙা মিল স্থাপন করে দখল করে আসছেন। এছাড়া জমি নিয়ে উভয়পক্ষের তিনটি মামলা আদালতে চলমান রয়েছে। তিনি অভিযোগ করেন, আহত পক্ষ তার নির্মাণকৃত ঘর ভেঙ্গে দিয়েছে।

রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, জমি সংক্রান্ত মারপিটের ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১০ মে ২০২৬

রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত