সংবাদ

বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:৪৬ পিএম

বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় আজ বিকেলে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শুক্রবার দুপুর আড়াইটায় এই আলোচনা সভা শুরু হওয়ার কথা রয়েছে। দলের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বা সরাসরি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মহাসচিব এবং সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করে। আজকের এই আলোচনা সভাটি মূলত স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় আজ বিকেলে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শুক্রবার দুপুর আড়াইটায় এই আলোচনা সভা শুরু হওয়ার কথা রয়েছে। দলের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বা সরাসরি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মহাসচিব এবং সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করে। আজকের এই আলোচনা সভাটি মূলত স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত