আসন্ন কোরবানি ঈদ উপলক্ষ্যে হাইওয়ে সড়কের উপরে বা পাশে কোনো গরুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেছেন, ঈদে ঘর মুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। ঢাকা থেকে বিভিন্ন জেলাতে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকায় বিভিন্ন স্থানে ৬৯ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যাতে সড়কে অযাচিত যানজট এড়ানো যায়।
সোমবার (১১ মে) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “ঈদে ঘর মুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে মিটিং করেছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মিটিং হয়েছে। প্রধানমন্ত্রী কিছু দিকনির্দেশনা দিয়েছিলেন। সেই দিকনির্দেশনার আলোকে রেলওয়ের মন্ত্রণালয় মিটিং হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় মিটিং হয়েছে। আজকে সড়ক যোগাযোগ এবং সেতু মন্ত্রণালয়ের মিটিং হলো।”
মন্ত্রী বলেন, “কোরবানির ঈদ উপলক্ষ্যে এবার অসংখ্য গরুর ট্রাকও আমাদেরকে সড়কে যাতায়াতের সুযোগ করে দিতে হবে। এজন্য রাজধানীর ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আব্দুল্লাহপুর ও গাবতলী বাস স্ট্যান্ডে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।”
তিনি বলেন, “যত্রতত্র থেকে বাসে ওঠানামা না করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যানবাহন মালিকদেরও নির্দেশনা দেওয়া আছে। যাতে তারা যত্রতত্র থেকে বাসে যাত্রী ওঠানামা না করান।”
সড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি থাকবে জানিয়ে তিনি বলেন, “বড় ধরনের কোনো যানজট হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
শেখ রবিউল আলম বলেন, “এবারের ঈদ যাত্রায় কেউ স্পিডবোট বা নৌকা থেকে লঞ্চে উঠতে পারবে না। তবে টার্মিনালে উঠতে পারবে। আর এজন্য টার্মিনালে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া আছে।”
তিনি বলেন, “ঈদ যাত্রায় ফেরি পারাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। ফেরিতে উঠার আগে যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে দিতে হবে। এছাড়া ফেরিতে ওঠার আগে বাসের গতি নিয়ন্ত্রণ করাসহ পল্টুনে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।” তিনি বলেন, “সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।”
এবারের ঈদ যাত্রায় গার্মেন্টস শ্রমিকদেরকে পর্যায়ক্রমে তিন দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান সড়ক মন্ত্রী।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন