যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি (US-Iran Peace Treaty) হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ শরিফের ঘোষণার পর এই যুক্তরাষ্ট্র-ইরান যু*দ্ধবিরতি চুক্তির বিস্তারিত শর্তাবলি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘ উত্তেজনার পর অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির আওতায় লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ী যু*দ্ধবিরতি, হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার মতো যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি আলোচকদের উপস্থিতিতে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে।