আড়িয়ালখাঁ নদীতে একটি সেতুর অভাবে কিশোরগঞ্জের কটিয়াদী ও নরসিংদীর মনোহরদীসহ ৩ জেলার মানুষের চরম দুর্ভোগ। জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার ও মুমূর্ষু রোগীদের অবর্ণনীয় কষ্টের চিত্র দেখুন আজকের প্রতিবেদনে। মাঝখানে বয়ে চলা ব্রহ্মপুত্রের শাখা নদী আড়িয়ালখাঁ যেন দুই পারের মানুষের জন্য আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। একটি সেতুর অভাবে থমকে আছে এলাকার কৃষি, অর্থনীতি ও লক্ষ মানুষের স্বপ্ন। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ কৃষক—সবাইকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় পার হতে হয়। জরুরি চিকিৎসায় সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেকেই পথেই প্রাণ হারাচ্ছেন। একটি সেতু নির্মিত হলে কিশোরগঞ্জ, নরসিংদী ও গাজীপুর—এই তিন জেলার যোগাযোগ ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।