বঙ্গবীর কাদের সিদ্দিকী। তাঁর সাথে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন, অন্তর্বর্তী সরকার এবং দেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সংবাদ এর হেড অব নিউজ রাশেদ আহমেদ। ভিডিওটির মূল আলোচ্য বিষয়সমূহ: • ‘অধ্যাপক ইউনূসকে ছয়শ’ বার ফাঁ*সি দিলেও শাস্তি কম হয়ে যাবে’- ড. মুহাম্মদ ইউনূসের রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার অভাব এবং কর্মকাণ্ডের কড়া সমালোচনা। • ‘জামায়াতে ইসলামী বিরোধী দল হয়েছে এটাই শেষ কথা নয়’ - জামায়াতের অতীত ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের বর্তমান অবস্থান প্রসঙ্গে মন্তব্য। • ‘শেখ হাসিনার পতন অনিবার্য ছিলো’ - আওয়ামী লীগের সাধারণ কর্মীদের অবমূল্যায়ন, চাটুকারদের দৌরাত্ম্য এবং নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার পরিণতি নিয়ে বিশ্লেষণ। • ‘তারেক রহমান ভুল করেছেন, তোফায়েল আহমদকে সম্মান দেখাননি’ - প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদের মৃ*ত্যু পরবর্তী সম্মান না জানানো এবং তারেক রহমানের বর্তমান ভূমিকা নিয়ে আক্ষেপ। • ‘জয় বাংলা ও জিন্দাবাদ স্লোগানের পার্থক্য বুঝতে হবে’ - মুক্তিযুদ্ধের সময়কার আবেগ, মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা এবং বর্তমান প্রজন্মের স্লোগান নিয়ে তাঁর সুস্পষ্ট অবস্থান। আলোচনার হাইলাইটস: • মুক্তিযুদ্ধের চেতনা বনাম বর্তমান বাস্তবতা: স্বাধীনতার এত বছর পর কেন মুক্তিযুদ্ধের চেতনা অপমানিত হচ্ছে, সে বিষয়ে কাদের সিদ্দিকীর নিজস্ব বিশ্লেষণ। • আওয়ামী লীগের কেন এই অবস্থা হলো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। হাইব্রিড নেতাদের দৌরাত্ম্যে সাধারণ কর্মীদের হতাশা। • অন্তর্বর্তী সরকারের মূল্যায়ন: বর্তমান সরকারের কাজের ভালো-মন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কার্যক্রম নিয়ে মন্তব্য। • আওয়ামী লীগের ভবিষ্যৎ: একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নি*ষিদ্ধ হওয়া উচিত কি না এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা।