সংবাদ

মেক্সিকোকে কাঁদিয়ে ১০ জনের ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ০৯:০৬ এএম

মেক্সিকোকে কাঁদিয়ে ১০ জনের ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে

​নাটকীয়তা আর রুদ্ধশ্বাস উত্তেজনায় ঠাসা এক ম্যাচে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টিকিট কেটেছে ইংল্যান্ড। মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ৫ গোলের থ্রিলারে ম্যাচের শেষ ৩৬ মিনিটেরও বেশি সময় ১০ জন নিয়ে খেলেও জয় ছিনিয়ে নেয় থমাস টুখেলের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই কার্যকর ফুটবল খেলা ইংল্যান্ড ৩৬ ও ৩৮ মিনিটে জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে বিরতির ঠিক আগে জুলিয়ান কিনোনেসের দারুণ এক ভলিতে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরে স্বাগতিক মেক্সিকো।
​দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে নাটকীয় মোড় নেয় ম্যাচ। ভিএআর (VAR) পর্যালোচনার পর জেসুস গায়ার্দোর ওপর বিপজ্জনক ট্যাকলের অভিযোগে ইংল্যান্ডের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাহকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে ১০ জনের দলে পরিণত হয় থ্রি লায়ন্সরা। তবে সংখ্যায় পিছিয়ে পড়লেও দমে যায়নি তারা। ৬০ মিনিটে অ্যান্থনি গর্ডনকে বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড।
স্পট-কিক থেকে নির্ভুল শটে গোল করে ব্যবধান ৩-১ করেন অধিনায়ক হ্যারি কেইন। এর কিছুক্ষণ পর মেক্সিকোও ভিএআরের সাহায্যে একটি পেনাল্টি পায়। বক্সে হ্যান্ডবলের দায়ে কেইনের বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্ত এলে মেক্সিকোর রাউল হিমেনেস ১২ গজ থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন।
​পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখে মোট ২২টি শট নেয় মেক্সিকো, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র ৩৪ শতাংশ বল দখলে রেখে মোটে ৬টি শট নিতে পারে ইংল্যান্ড, যার ৫টি লক্ষ্যে ছিল এবং তা থেকে ৩টি গোল আদায় করে নেয় তারা। ম্যাচের বাকি সময় সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় মেক্সিকো।
কিন্তু ইংল্যান্ডের রক্ষণভাগ ও গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দেয়াল হয়ে দাঁড়িয়ে সব চাপ সামাল দেন। এই হারের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় মেক্সিকোর। ম্যাচ শেষে স্বাগতিক দলের ফুটবলাররা দর্শক গ্যালারির সামনে দাঁড়িয়ে তাদের সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান। এ সময় ঘরের মাঠের দর্শকদের সামনে কান্নায় ভেঙে পড়েন মেক্সিকোর ফুটবলাররা এবং গ্যালারিতে থাকা দর্শকদের অনেকের চোখেও পানি দেখা যায়।
​এই জয়ের মধ্য দিয়ে ১৯৮৬ সালে একই ভেন্যুতে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত 'হ্যান্ড অব গড' গোলের স্মৃতি পেছনে ফেলে নতুন ইতিহাস গড়লো ইংল্যান্ড। আগামী শনিবার মিয়ামিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর্লিং হালান্ডের নরওয়ের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

মেক্সিকোকে কাঁদিয়ে ১০ জনের ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত