সংবাদ

৬ দিন বিরতির পর আজ আবার বসছে সংসদ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম

৬ দিন বিরতির পর আজ আবার বসছে সংসদ

টানা ছয়দিনের বিরতি শেষে আজ আবারও বসছে জাতীয় সংসদের মূলতবি অধিবেশন। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে।

​এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট এবং অর্থ বিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের পর সংসদের অধিবেশন মূলতবি করা হয়েছিল। গত ১১ জুন বাজেট উত্থাপনের পর থেকে সরকার ও বিরোধী দলের এমপিরা বাজেট, অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন ও আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে দীর্ঘ আলোচনা করেছেন।

​সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে ৫টি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। মন্ত্রণালয়গুলো হলো: ​পানিসম্পদ মন্ত্রণালয়, ​আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়,​জনপ্রশাসন মন্ত্রণালয়,  ​মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও ​বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়

আজকের বৈঠকে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে দুটি গুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা হবে। এর একটি হলো—চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের শতভাগ রপ্তানি, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি। অন্যটি হলো—ভূমিহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়া।

কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জুলাই পর্যন্ত এই অধিবেশন চলার কথা রয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

৬ দিন বিরতির পর আজ আবার বসছে সংসদ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

টানা ছয়দিনের বিরতি শেষে আজ আবারও বসছে জাতীয় সংসদের মূলতবি অধিবেশন। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে।

​এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট এবং অর্থ বিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের পর সংসদের অধিবেশন মূলতবি করা হয়েছিল। গত ১১ জুন বাজেট উত্থাপনের পর থেকে সরকার ও বিরোধী দলের এমপিরা বাজেট, অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন ও আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে দীর্ঘ আলোচনা করেছেন।

​সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে ৫টি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। মন্ত্রণালয়গুলো হলো: ​পানিসম্পদ মন্ত্রণালয়, ​আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়,​জনপ্রশাসন মন্ত্রণালয়,  ​মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও ​বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়

আজকের বৈঠকে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে দুটি গুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা হবে। এর একটি হলো—চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের শতভাগ রপ্তানি, কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি। অন্যটি হলো—ভূমিহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়া।

কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জুলাই পর্যন্ত এই অধিবেশন চলার কথা রয়েছে। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত