কানাডার ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে গোলশূন্যভাবে শেষ হয়েছে। জয়ের লক্ষ্য নিয়ে দুই দলই মরিয়া হয়ে আক্রমণ চালালেও গোলবারের দেখা পায়নি কেউই।
আক্রমণ ও পাল্টা-আক্রমণে টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থাকায় ম্যাচটি এখন টাইব্রেকারে গড়িয়েছে।
১২০ মিনিটের পুরো লড়াইয়ে মাঠের আধিপত্য বজায় রেখেছিল কলম্বিয়া। পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচে মোট ২২টি আক্রমণের মধ্যে ১৫টিই ছিল কলম্বিয়ার এবং বাকি ৭টি সুইজারল্যান্ডের। গোলপোস্টের লক্ষ্যে কলম্বিয়া ৩টি শট রাখলেও সুইসরা রাখতে পেরেছে ২টি।
বল দখলের লড়াইয়ে অবশ্য ৫৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল সুইজারল্যান্ড, যেখানে কলম্বিয়ার দখলে ছিল ৪৭ শতাংশ।
ম্যাচ জুড়ে দুই দলই গোল করার বেশ কিছু সুযোগ তৈরি করেছিল, কিন্তু ফিনিশিংয়ের অভাবে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি কেউই। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ডেডলক ভাঙতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারের ওপরই নির্ভর করতে হচ্ছে দুই দলকে।
এই ম্যাচের জয়ী দল আগামী ১২ জুলাই সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন