সংবাদ

১৬ আগস্ট কটিয়াদী যাবেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম

১৬ আগস্ট কটিয়াদী যাবেন প্রধানমন্ত্রী

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কটিয়াদী উপজেলার আচমিতা এলাকার একটি সরকারি হ্যাচারি থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করবেন। বুধবার (৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।

জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহের মূল কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি হ্যাচারি পরিদর্শন করবেন। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরবেন। একই সাথে তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের হাতে জাতীয় সম্মাননা ও পুরস্কার তুলে দেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন পর সরকারপ্রধানের আগমনে এলাকার নানা অপ্রাপ্তি পূরণ হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘কটিয়াদীতে আমাদের একটি বড় সরকারি হ্যাচারি রয়েছে। এই হ্যাচারি থেকেই মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেরা মৎস্যচাষিদের পুরস্কৃত করবেন। তাঁর এই সফর আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কিশোরগঞ্জের আপামর জনগণ এখন উন্মুখ হয়ে আছেন।’

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, ‘১৯৯৪ সালে দেশনেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কটিয়াদী এসেছিলেন। এবার তারই ছেলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এলাকায় আসছেন। এটি আমাদের জন্য স্বপ্নপূরণের মতো একটি ঘটনা। পুরো কিশোরগঞ্জের মানুষ এই ঐতিহাসিক দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

১৬ আগস্ট কটিয়াদী যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত